ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

শেরপুরে আদালত থেকে হাতকড়াসহ পালানোর ৩ ঘন্টা পর ফের গ্রেপ্তার মাদক মামলার আসামি

#

২১ জুন, ২০২২,  3:33 PM

news image

শেরপুর প্রতিনিধি: শেরপুরে আদালত চত্বর থেকে হাতকড়াসহ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানোর ৩ ঘন্টা পর আব্দুস সালাম (২৫) নামে মাদক মামলার এক আসামিকে আবারও অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুন) দুপুরে তাকে সদর উপজেলার পাকুড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সালাম সদর উপজেলার ইলশা গ্রামের নামাপাড়া গ্রামের মো. গুঞ্জর আলীর ছেলে। পুলিশ জানায়, গত ১৯ জুন রোববার বিকেলে ২৪ গ্রাম হেরোইনসহ শেরপুর সদর উপজেলার জঙ্গলদী আমতলা চৌরাস্তা এলাকা থেকে আব্দুস সালামকে আটক করে র‌্যাব-১৪। পরে সোমবার তাকে মাদক আইনের মামলাসহ সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। সদর থানা পুলিশ তাকে আদালতের মামলায় জেলা কারাগারে পাঠায়। সোমবার তার পুলিশ রিমাণ্ডের আবেদনের শুনানীর জন্য জেলা কারাগার থেকে আদালতে নিয়ে গেলে আদালত চত্বর থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় আব্দুস সালাম। পরে পুলিশের সর্বাত্মক অভিযানে সদর উপজেলার পাকুড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ ঘটনায় কারো গাফিলতি তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম