ঢাকা ০৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১৭ যুক্তরাষ্ট্রে পারিবারিক সংঘাতকে কেন্দ্র করে বন্দুক হামলা, নিহত ৩ চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে ট্রলি ড্রাইভার নিহত কড়া নিরাপত্তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একই সময়ে তিন কর্মসূচি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সকালে খালি পেটে মেথি ভেজানো পানি পানের উপকারিতা লেবাননে ফাঁদ পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ২ ইসরায়েলি সেনা আজ থেকে উন্মুক্ত জুলাই জাদুঘর আজ টানা ৪ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

শেয়ারবাজারে পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৫,  11:55 AM

news image

একীভূতের প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) নোটিশ দিয়ে ডিএসই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করে। লেনদেন স্থগিত করার কারণ হিসেবে ডিএসই থেকে জানানো হয়েছে, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ১৫ অনুসারে ৫ নভেম্বর থেকে ব্যাংকটিগুলোকে অ-কার্যকর হিসাবে ঘোষণা করা হয়েছে। ডিএসই আরও জানিয়েছে, কোম্পানিগুলো জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ৫ নভেম্বর চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছে ব্যাংকগুলো এখন থেকে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ অনুসারে পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংক আরেকটি চিঠির মাধ্যমে ব্যাংকের পরিচালনা পর্ষদও ভেঙে দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম