ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

শেবাচিম হাসপাতাল পরিদর্শনে সাস্থ্য সচিব ড. মু. আনোয়ার হোসেন

#

০১ আগস্ট, ২০২২,  3:24 AM

news image

ক্যাপসনঃ রোববার (৩১ জুলাই) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন সাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।


মাছউদ শিকদার: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন সাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। রোববার (৩১ জুলাই) তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের চিকিৎসা ও পরিবেশের খোজখবর নেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন শাহীন খান, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম,

জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসানসহ স্বাস্থ্য ও প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ। পরিদর্শন শেষে সচিব সাংবাদিকদের বলেন, শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিকে রোগী না পাঠাতে চিকিৎসকদের অনুরোধ করা হয়েছে এবং এটা বন্ধ করতে হবে। চিকিৎসকরা অন্য ৫ জনের থেকে আর্থিকভাবে স্বাবলম্বি। আমি বলেছি আপনারা হাসপাতাল থেকে কোনো রোগী ক্লিনিকে পাঠাবেন না। যদি সার্ভিস না থাকে তাহলে আপনি বলতে পারেন ঢাকায় হাসপাতালে যেতে। হাসপাতালে চিকিৎসক ও নার্স সংকটের বিষয়ে বলেন, আমাদের কোনো জনবল সংকট নেই। স্বাস্থ্য সেবা তো আমরা এখন ওয়ার্ড পর্যায় পর্যন্ত পৌছে দিচ্ছি। আমরা প্রচুর জনবলও নিয়েছি। এখন সমস্যা হচ্ছে ডাক্তাররা বড় শহরমুখী। ঢাকার মত শহরে তারা থাকতে চায়। এটা ইক্যুয়াল করার চেষ্টা চলছে। তিনি আরো বলেন, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যন্ত্রাংশ নষ্ট থাকার কারণে রোগীদের হাসপাতালের সামনের ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। কিছু টেস্টের যন্ত্র রয়েছে ডেট ওভার, আবার কিছু রয়েছে মেরামত করতে হবে। সেগুলো দ্রুত ঠিক করা হবে।  এই হাসপাতালের আকার অনেক বড়। তাই সমস্যাও বেশি। প্রথমে প্রাথমিক সমস্যা গুলোর উৎস খুঁজে তার সমাধান করা প্রয়োজন। হাসপাতাল আকারে বড় করা কোন সমাধান না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম