ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

শেবাচিমে চালু হলো স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় ডিপ্লোমা কোর্স

#

২১ জুলাই, ২০২২,  11:05 PM

news image

ক্যাপসনঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে গাইনী বিভাগের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় ডিপ্লোমা কোর্স চালু উপলক্ষে ১ম ব্যাচের অরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রথমবারের মতো চালু হয়েছে গাইনী বিভাগের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় ডিপ্লোমা কোর্স। এ উপলক্ষে বুধবার (২০ জুলাই) গাইনী (ডিজিও) ১ম ব্যাচের অরিয়েন্টেশনের উদ্বোধন করা হয়। এ সময় ভর্তি হওয়া তিন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ নং গ্যালারীতে অনুষ্ঠিত এ অরিয়েন্টেসন কর্মশালার সভাপতিত্ব করেন গাইনী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ খুরশিদ জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মনরিুজ্জামান শাহিন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ’র জেলা সভাপতি ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম। দীর্ঘ ৫ বছর চেস্টার পর গাইনী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ খুরশিদ জাহান এর চেস্টায় এ কলেজে প্রথমবারের মতো চালু হয়েছে গাইনী বিভাগের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় ডিপ্লোমা কোর্স। কোর্সটি চালু হওয়া তিনি এ মেডিকেল কলেজের অনান্য সকল বিভাগের শিক্ষকদের সহযোগীতা চেয়েছেন। ১ম ব্যাচে ৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় অরিয়েন্টেসনে। এসময় বক্তব্য রাখেন, এন্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, রেডিওলোজী ও ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ সরজিৎ কুমার মন্ডল, কার্ডিওলোজী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যপক ডাঃ আজিজুল হক, গাইনী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ হাওয়া আক্তার জাহান ও অধ্যাপক ডাঃ শিখা সহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডাঃ আকবার হোসেন ও ক্লাস কার্যক্রমের বিষয়ে শিক্ষার্থীদের ধারনা প্রদান করেন সহকারী অধ্যাপক ডাঃ নাহিদ আক্তার সুপা এবং অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র কনস্যালন্টেট ডাঃ ইন্দানী কর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম