ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

শেন ওয়ার্ন আমার চেয়ে ভালো বোলার ছিলেন : মুরালিধরন

#

স্পোর্টস ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২২,  8:12 PM

news image

মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন তাঁদের ক্যারিয়ার শেষ করেছিলেন দুই সেরা স্পিনার হিসাবে। তাদের রেকর্ডগুলো সেই দাবিকে সমর্থন করে। যদিও মুরালিধরন টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি, ওয়ার্ন তাঁর ঠিক পিছনে। সম্প্রতি শ্রীলঙ্কার কিংবদন্তি প্রয়াত গ্রেট ওয়ার্ন সম্পর্কে মুখ খুলছেন। অস্ট্রেলীয় তারকা এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণের আগে মুরালিধরন সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি সে আমার চেয়ে ভালো ছিল। যখন আমি খেলছিলাম আমি তার দিকে তাকিয়েছিলাম। তার কাছ থেকে কিছু শিখেছিলাম।

আমরা সবাই তাকে মিস করি।’ মুরালিধরন যখন ৮০০ টেস্ট উইকেট নিয়ে তাঁর ক্যারিয়ার শেষ করেছিলেন, ওয়ার্ন দীর্ঘতম ফরম্যাটে ৭০৮ উইকেট নেন। মুরালি ৫৩৪টি ওডিআই উইকেট নিয়েছিলেন। যেখানে ওয়ার্ন ৫০ ওভারের ফরম্যাটে  ২৯৩টি উইকেট নিয়ে তাঁর ক্যারিয়ার শেষ করেন। চলতি বছরের মার্চে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে মারা যান ওয়ার্ন। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। মুরালিধরন বর্তমানে লিজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। তিনি প্রতিযোগিতা শুরুর আগে একটি চ্যারিটি ম্যাচে ভারত মহারাজার বিরুদ্ধে বিশ্ব জায়ান্টদের হয়ে খেলেন। পেসার পঙ্কজ সিংয়ের পাঁচ উইকেট এবং ইউসুফ পাঠান ও তন্ময় শ্রীবাস্তবের অর্ধশতকে ভারত মহারাজারা ম্যাচে জয়ী হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম