ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনা শুধু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে দেশে আসবে: উপদেষ্টা ফরিদা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২৪,  4:26 PM

news image

ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে গণআকাঙ্ক্ষা মঞ্চ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন উপদেষ্টা। উপদেষ্টা বলেন, ভারত জুলাই অভ্যুত্থান ঠেকাতে পারেনি, শেখ হাসিনার পতন ঠেকাতে পারেনি। তাই তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হাসিনা শুধুমাত্র বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাংলাদেশে আসবে। এছাড়া তার বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আমরা কাউকে আর ক্ষমতায় দেখতে চাই না, দেশ চালানোর দায়িত্বে দেখতে চাই। বাজার সিন্ডিকেটের জন্য সবাই কষ্ট পাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রকৃত মৎস্যজীবীদের তালিকা করে তাদের পাশে দাঁড়াবে সরকার। বাজার সিন্ডিকেটের কারণে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম