ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস

শেখ হাসিনা না থাকলে কখনোই পদ্মা সেতু হতো না: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২২,  8:47 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে পদ্মা সেতু কখনোই হতো না। সব বাধাকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। এ সেতু হওয়ায় সব মানুষ খুশি হলেও বিএনপি নেতারা খুশি নন বলে মন্তব্য করেছেন তিনি। রোববার (২৬ জুন) দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বলেন, দেশের সংবাদকর্মীদের পাশাপাশি বিদেশি সব গণমাধ্যমে পদ্মা সেতুর খবর গুরুত্ব সহকারে প্রচার হয়েছে। নিরলস পরিশ্রম করে বিশ্ববাসীর কাছে গৌরবের পদ্মা সেতুর খবর তুলে ধরায় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী। হাছান মাহমুদ আরও বলেছেন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র অভিনন্দন জানালেও বিএনপি জানায়নি। এর মাধ্যমেই তাদের ষড়যন্ত্র প্রমাণ হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম