ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনা আমাদের গর্বিত লিডার: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২৩,  11:44 AM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা আমাদের গর্বিত লিডার। বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশে গত ৪৮ বছরের সবচেয়ে জনপ্রিয় লিডার, সেরা প্রশাসক, সেরা রাজনীতিবিদ, সেরা কূটনীতিকবিদ হলেন শেখ হাসিনা। এ পরিস্থিতিতে ষড়যন্ত্র আর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। আজ বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নির্বাচিত সরকার। ক্ষমতাও হস্তান্তর করব নির্বাচিত সরকারের হাতে।

বাংলাদেশে নির্বাচন কমিশন স্বাধীন ছিল না। কিন্তু শেখ হাসিনা নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছেন। তফসিল ঘোষণার পর সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছে। এ মুহূর্তে সবকিছু নির্বাচন কমিশনের সিদ্বান্তে চলছে। নির্বাচনকালীন সরকার মেজর কোনো পলিসি নিতে পারে না।’ সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্ব আমরা ৭ জানুয়ারির নির্বাচনে বিজয়ের বন্দরে পৌঁছাব।  কেননা বাংলাদেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে। বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত। সত্যের জয় হবে।’  আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার অনুষ্ঠান সঞ্চালনা করছেন ওবায়দুল কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছেন ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম