ঢাকা ০৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে

শেখ হাসিনার হাত ধরে দেশ একদিন উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে : মতিয়া চৌধুরী

#

০১ জুন, ২০২২,  3:48 PM

news image

শেরপুর প্রতিনিধি : কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ সুখে-শান্তিতে আছেন। মানুষ উন্নয়নের সাধ ভোগ করছেন। আপনারা শেখ হাসিনার উপর আস্থা রাখুন, নৌকায় আস্থা রাখুন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিতে আস্থা রাখুন, আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। শেখ হাসিনার হাত ধরে দেশ একদিন উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। ১ জুন বুধবার সকালে শেরপুরের নকলায় উরফা ইউনিয়নে বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে উরফা ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সমমান ইবতেদায়ী মাদ্রাসার মেধাক্রমানুসারে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রথম ১০ জন করে শিক্ষার্খীর মাঝে সৌর বাতি ও বৈদ্যুতিক ফ্যান এবং এসএসসি ও সমমান দাখিল টেস্ট পরীক্ষায় মেধাক্রমানুসারে প্রথম ১০ জন করে শিক্ষার্থীর মাঝে মাথাপিছু ১ হাজার টাকা আর্থিক প্রণোদনা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন মতিয়া চৌধুরী । তিনি বলেন, যখন মন্ত্রী ছিলাম তখন মন্ত্রী হিসেবে কখনও অতিরিক বরাদ্ধ নেই নি। কোন এলাকার উন্নয়নে বাঁধা হয়ে দাঁড়াই নি। যখন যা সহায়তা পেয়েছি তা ন্যায্যতার ভিত্তিতে আপনাদের মাঝে বিতরণের চেষ্টা করেছি। এমপি হিসেবে এখনও তাই করি। ওইসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্রো, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেলসহ দলীয় নেতা-কর্মীগণ সাথে ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম