ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৩,  4:57 PM

news image

বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বিএনপিকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা না করার হুঁশিয়ারিও দিয়েছেন। আজ শনিবার বিকেলে মানিকগঞ্জে দেবেন্দ্র কলেজ মাঠে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যে কারণে অতীতে জনগণ নৌকায় ভোট দিয়েছে। জনগণ উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে চায় বলেই আগামীতেও নৌকায় ভোট দেবে। চীনে করোনার নতুন ভেরিয়েন্ট দেখা দিলেও বাংলাদেশে করোনা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে নতুন ভেরিয়েন্টের কোনো তথ্য-প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে এ নিয়ে আমরা সতর্ক আছি। প্রতিটি এয়ারপোর্ট এবং বন্দরে বিদেশ থেকে আগতদের পরীক্ষা করা হচ্ছে। তাদের শরীরে করোনা শনাক্ত হলে আইসোলেশনে নিয়ে যাওয়া হবে।’ ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের জন্য কাজ করতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে। লেখাপড়া করতে হবে। একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। জেলা ছাত্রলীগের সভাপতি শিফাত কুরাইশী সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম