ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

শেখ হাসিনাকে চাঁদের বক্তব্য ‘স্লিপ অব টাং’ : রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২৩,  10:04 PM

news image

শেখ হাসিনাকে নিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বক্তব্য ‘স্লিপ অব টাং’ উল্লেখ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৩ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ‘শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে’ আবু সাঈদ চাঁদের এমন বক্তব্য ‘স্লিপ অব টাং’। চাঁদের এই বক্তব্য নিয়ে আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবে একটি অবনতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অথচ, শেখ হাসিনা প্রকাশ্যেই খালেদা জিয়াকে পদ্মা নদী থেকে টুস করে ফেলে দিয়ে হত্যার হুমকি দিয়েছিলেন। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকেও পানিতে ফেলে চুবিয়ে মারার হুমকি দিয়েছিলেন। তিনি বলেন, পত্রিকায় দেখলাম সোমবার চট্টগ্রামে প্রকাশ্যে পিস্তল হাতে নিয়ে মিছিল করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। এই ঘটনার ২৪ ঘণ্টা পার হতে চললেও পুলিশ এখনও তাকে গ্রেপ্তার করেনি। তার বিরুদ্ধে কোনো মামলা পর্যন্ত হয়নি। বিএনপির এই নেতা বলেন, দেশকে নরক রাষ্ট্রে পরিণত করেছে সরকার। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তাণ্ডব চালাচ্ছে। শেখ হাসিনা গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে রিজভী বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতায় হস্তান্তর না করা পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে না। জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। জনগণ তাদের দাবি আদায় করবে। তিনি বলেন, ইতিহাস সাক্ষী শেখ হাসিনা বাংলাদেশে সব সন্ত্রাসের উস্কানিদাতা ও হুকুমদাতা। এ ছাড়া শুধু হত্যা নয়, মৃত লাশের ওপর নৃত্য করার দৃশ্যও প্রত্যক্ষ করে বিশ্ববাসী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম