ঢাকা ০২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭ মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদক ব্যবসায়ী আটক সৌদির অন্যতম বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা সৈয়দপুরে দুই ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি-গভর্নিং বডির মেয়াদ বাড়লো

শুরু হলো ডিসেম্বরের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২৩,  1:53 PM

news image

প্রতি মাসে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের অংশ হিসেবে চলতি মাসের পণ্য বিক্রয় ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) টিসিবির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে পণ্য বিক্রি ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, পাঁচ কেজি চাল, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি পেঁয়াজ ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৬০ টাকা, চাল ৩০ টাকা ও পেঁয়াজ ৫০ টাকা। এর বাইরে একজন ক্রেতা প্রতি লিটার ১০০ টাকা দরে সয়াবিন তেল বা রাইসব্রাণ তেল এবং ৭০ টাকায় এক কেজি চিনি কিনতে পারবেন। তবে পেঁয়াজ ও চিনির জোগান কম থাকায় এ দুটি পণ্য প্রাপ্যতা সাপেক্ষে বিক্রি করা হবে বলে জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

৯ নভেম্বর টিসিবির ফ্যামিলি কার্ডধারীর মাঝে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়। এর অংশ হিসেবে বুধবার (৬ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জায়গায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন,  বঙ্গবন্ধুর হাত ধরে টিসিবির এ কার্যক্রম শুরু হয়। যার ধারাবাহিকতা আজও আমরা রক্ষা করে চলছি। এক কোটি মানুষকে স্মার্ট কার্ড দেয়া হবে। এটি অনেক বড় একটি চ্যালেঞ্জ। সবার সহযোগিতার মাধ্যমেই এ লক্ষ্য বাস্তবায়ন সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় টিসিবি তার সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য দ্রুত টিসিবির স্মার্ট কার্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, আইআইএফসি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আনোয়ার হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মঞ্জুর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম