ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

শুরুর আগেই বিপিএলে করোনার হানা

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২২,  12:44 PM

news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে বাকি মাত্র ৩ দিন। এর মধ্যেই দলগুলোকে প্রবেশ করতে হবে জৈব সুরক্ষা বলয়ে। তবে তার আগেই করোনাভাইরাস হানা দিয়েছে বিপিএলে। আগামী ২১ জানুয়ারি থেকে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। দুই দিন পর থেকে টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা থাকলেও দলগুলো এখন পর্যন্ত প্রবেশ করেনি জৈব সুরক্ষা বলয়ে। খেলোয়াড় ও ম্যানেজমেন্টের সবাইকে করোনা পরীক্ষা দিয়ে মঙ্গলবার (১৮ জানুয়ারি) টিমগুলোর জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের কথা রয়েছে।

তবে সুরক্ষা বলয়ে প্রবেশের আগে বাধ্যতামূলক করোনা টেস্টে কয়েকজন ক্রিকেটার ও স্টাফের পজিটিভ এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী। যদিও তিনি নিশ্চিত করে বলেননি কোন দলের কে কে আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। ‘আমরা ইতোমধ্যে ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সকলের করোনা টেস্ট শুরু করেছি। এখনো পুরোপুরি হয়নি। একটি ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ছাড়া সবার করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের পজিটিভ আসে। আমরা এখনও নাম এবং কতজন আক্রান্ত সেটি বলতে পারছি না।’ ২১ জানুয়ারি শুরু হয়ে আগামী ১৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে অষ্টম বিপিএলের। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম