ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯, ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে

শুধু ফসল উৎপাদন করলেই হবে না, গুণগতমানও ঠিক রাখতে হবে: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২২,  3:39 PM

news image

উৎপাদনের পাশাপাশি খাদ্যশস্যের গুণগতমান ঠিক রাখতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, শুধু ফসল উৎপাদন করলেই হবে না। পাশাপাশি খাদ্যশস্যের গুণগতমান ঠিক রাখতে হবে। খাদ্যশস্যের পুষ্টিগুণ ঠিক রেখে মজুত করতে হবে। প্রয়োজনে বিদেশি উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে। এ ছাড়া শেখ হাসিনা পরিবেশের ক্ষতি করে যেকোনো কাজ না করারও নির্দেশনাও দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী। এম এ মান্নান জানান, প্রধানমন্ত্রী বলেছেন—প্রকল্প বাস্তবায়নে যেন খালগুলো ভরাট না হয়। ঢাকার খালগুলো ঠিক রাখতে হবে। এ ছাড়া অহেতুক ভূমি অধিগ্রহণ না করা যাবে না। এ ছাড়া বারবার প্রকল্পের মেয়াদ বাড়ানো যাবে না বলেও নির্দেশনা দেন সরকারপ্রধান। এদিন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪ হাজার ৮২৬ কোটি ২১ লাখ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম