ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

#

বিনোদন ডেস্ক

২১ মে, ২০২৩,  7:20 PM

news image

শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের ছোট পর্দার অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তের। শনিবার (২০ মে) রাতে শুটিং শেষে অ্যাপ বাইকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুচন্দ্রা ফেরার পথে ভারতের বরাহনগর থানার ঘোষপাড়ার কাছে পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দেয় তাদের বাইকটিকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রীর। দুর্ঘটনার ফলে ওই সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনলাইনে বাইক বুক করেছিলেন সুচন্দ্রা। বরাহনগরের মোড়ের কাছে সিগন্যালের ওই বাইকের সামনে একটি সাইকেল চলে আসলে বাইকের চালক ব্রেক ধরেন। এতে অভিনেত্রী বাইক থেকে পড়ে যান। ওই সময়ই পেছন থেকে একটি ট্রাক অভিনেত্রীকে চাপা দিয়ে চলে যায়। সুচন্দ্রার মাথায় হেলমেট থাকলেও, সেটা ভেঙে গুঁড়ো হয়ে যায়। তবে ইতোমধ্যে ট্রাকসহ চালককে গ্রেফতার করেছে বরাহনগর থানার পুলিশ। সুচন্দ্রার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। অভিনেত্রীর পরিচিত এবং সহকর্মীরা সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন। সূত্র : আনন্দবাজার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম