ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

শীর্ষ দুই রুশ কমান্ডারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আইসিসির

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মার্চ, ২০২৪,  4:49 PM

news image

ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে রাশিয়ার সশস্ত্র বাহিনীর দুই শীর্ষ কমান্ডারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত। তারা হলেন- রুশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সের্গেই কোবিলাশ (৫৮) এবং নৌবাহিনীর অ্যাডমিরাল ভিক্টর সোকোলভ (৬১)। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত বছরের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার শিশু বিষয়ক কমিশনার মারিয়া লভোভা–বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। আইসিসি জানিয়েছে, রাশিয়ার সামরিক বাহিনীর যে দু’জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের বিরুদ্ধে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ আছে।

তাদের অধীনস্থ সামরিক বাহিনীর সদস্যরা ইউক্রেনে এসব ক্ষেপণাস্ত্র হামলা করেছিলেন। আইসিসির দেওয়া তথ্যানুযায়ী, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে ইউক্রেনের বেসামরিক অবকাঠোমা নিশানা করে এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আইসিসি বলেছে, বেসামরিক স্থাপনায় সরাসরি হামলা করার নির্দেশ দেওয়ার মাধ্যমে এই দুই ব্যক্তি যুদ্ধাপরাধ করেছেন। এছাড়াও তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আছে। তবে আইসিসিকে এখনও স্বীকৃতি দেয়নি রাশিয়া। এর মানে আইসিসির এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার ফলে বিচারের মুখোমুখি করতে এসব ব্যক্তিকে কখনও প্রত্যর্পণ করার সম্ভাবনা খুবই ক্ষীণ। বিশ্বের ১২৩টি দেশ আইসিসিকে স্বীকৃতি দিলেও রাশিয়া, চীন, ভারত ও যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়নি। সূত্র: আল জাজিরা, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম