ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল

#

স্পোর্টস ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২৩,  4:35 PM

news image

প্রিমিয়ার লিগে গতকাল রাতে উলভসকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। উলভসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আর্সেনাল। দলের হয়ে গোল পেয়েছেন বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ড। এই জয়ে ১৪ ম্যাচ শেষে পয়েন্ট ৩৩ নিয়ে টেবিলের শীর্ষে আছে গানাররা। প্রথম গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি আর্সেনালকে। ম্যাচের ষষ্ঠ মিনিটে তাকেহিরো তোমিয়াসুর কাছ থেকে বল পেয়ে বল জালে জড়ান বুকায়ো সাকা। এর ৬ মিনিট পর লিড দিগুণ করেন ওডেগার্ড। আলেক্সান্ডার জিনচেঙ্কোর বাড়ানো বলে বক্সের কিনার থেকে নিচু শটে বল জালে পাঠান গানার অধিনায়ক। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা অয়ায়নি কোনো দলই। যদিও ম্যাচে আধিপত্য ছিল গানারিদেরই। তাই ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্সেনাল। বিরতিতে থেকে ফিরেও আর গোলের দেখা পায়নি আর্সেনাল। বেশ কিছু ভালো আক্রমণ ছিল তবে ফিনিশিংটা হচ্ছিলো না। উল্টো ৮৬ মিনিটে গোল খেয়ে বসে তারা। ফলে শেষদিকে এসে ম্যাচের উত্তেজনা বাড়ে। তবে ফলাফলে কোনো পরিবর্তন আনতে পারেনি উলভস। তাদের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউস কুনিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম