ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

শীত কবে আসবে, যা বলছে আবহাওয়া অফিস

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৪,  4:44 PM

news image

কার্তিক মাসের অর্ধেক শেষে দেশের দেশের অধিকাংশ স্থানে এখনো গরম কমেনি। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং অধিকাংশ জায়গায় তা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। যদিও দেশের উত্তর অংশে শীতের আগমনী বার্তা পাওয়া গেছে। শনিবার (২ নভেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেছে, সারাদেশের তাপমাত্রা আরও কিছুদিন অপরিবর্তিত থাকবে। দেশের অধিকাংশ স্থানে আংশিক মেঘলা এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক থাকবে। এদিন সকাল ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থাকলেও জলীয় বাষ্পের কারণে গরম অনুভূত হচ্ছে। শীত কবে থেকে পড়বে জানতে চাইলে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, আগামী আরও কিছু দিন আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। তারপর ধীরে ধীরে দেশের উত্তরাঞ্চল শীতল হতে শুরু করবে। তাদের ধারণা, ডিসেম্বরের ২০ তারিখের পর ঢাকায় শীত পড়বে। গরম না কমার বিষয়ে তিনি বলেন, দেশের দক্ষিণ দিক থেকে এখনো সামান্য বাতাস প্রবাহিত হচ্ছে। এই দক্ষিণা বাতাস বাড়াচ্ছে গরম। দক্ষিণা বাতাস জলীয় বাষ্প নিয়ে আসছে, যে কারণে আবহাওয়া উষ্ণ হয়ে যাচ্ছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম