ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

শীতে পানিশূন্যতা : যেসব লক্ষণে সতর্ক হবেন

#

লাইফস্টাইল ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৩,  5:23 PM

news image

গরমের সময় আমাদের শরীর যেমন ডিহাইড্রেট বা পানিশূন্য হয়, তেমনি শীতেও আমরা কম পানি পান করি। এই সময়টাতে আমরা তরল খাবারের প্রতি কম মনোযোগ দিই। শীতে তেষ্টা কম পাওয়ার মানে এই নয় যে শরীরে পানির প্রয়োজন হয় না। শীতের মৌসুমে পানি কম খেলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। শীতে শরীরে পানির অভাবে নানা রোগের ঝুঁকিও বেড়ে যায়। নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, শীতকালে পানিশূন্যতার আশঙ্কা বেশি দেখা দেয়। যেহেতু এই মৌসুমে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে মানুষ পিপাসা অনুভব করে না, তাই পর্যাপ্ত পানি পান করতেও ভুলে যায়। আমরা শীতকালে গরম পোশাক পরি, যার ফলে শরীর আরো বেশি গরম হয়ে যায়। ঠাণ্ডা ও শুষ্ক বাতাসে ঘাম আরো দ্রুত বাষ্পীভূত হয়ে যায়। ফলে শরীরে পানিশূন্যতা দেখা দেয় চিকিৎসাবিজ্ঞানের মতে, আমাদের শরীরের ৩০ শতাংশ তরল এবং বাকি ৭০ শতাংশ অস্থি ও মজ্জা নিয়ে গঠিত। এই কারণেই বিশেষজ্ঞরা পানিকে জীবনের সঙ্গে তুলনা করেছেন। মানুষ খাবার ছাড়া কিছু সময় বাঁচতে পারলেও পানি ছাড়া বেঁচে থাকা অসম্ভব। তাই পানি ছাড়া জীবন কল্পনা করা যায় না।

​এই সমস্যাটিকে হালকাভাবে নেবেন না

সাধারণত আমরা সবাই পানিশূন্যতাকে খুব হালকাভাবে নিই। পানিশূন্যতার কারণে বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হন। তাই জেনে নিন শরীরের সেই সাধারণ উপসর্গগুলো সম্পর্কে, যেগুলো আপনার শরীরে পানির অভাবকে নির্দেশ করে। যাতে এই লক্ষণগুলোর ভিত্তিতে আপনি অবিলম্বে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

পানিশূন্যতার সাধারণ লক্ষণ

শরীরে পানির অভাব হলে ঠোঁট খুব শুষ্ক হয়ে যায় এবং ত্বক ফাটতে শুরু করে। অনেক সময় ঠোঁট থেকে রক্ত বেরোতেও দেখা যায়। পানির অভাবে গলা ক্রমাগত শুষ্ক থাকে এবং বারবার তৃষ্ণা লাগে। বারবার পানি পান করলেও পিপাসা দূর হয় না। শরীরে পানির অভাবের ফলে বুকে হালকা জ্বালাপোড়া, এসিডিটি বা পেটে অস্বস্তি পর্যন্ত হতে পারে। এর সঙ্গে শ্বাসকষ্ট এবং ক্রমাগত দুর্গন্ধ বের হয়। এমনকি দাঁত ব্রাশ করার পরও নিঃশ্বাসে দুর্গন্ধ অনুভব হতে পারে।

কী কী সমস্যা হতে পারে?

পানি কম পান করলে কোষ্ঠকাঠিন্য, এসিডিটির সমস্যা বেড়ে যেতে পারে। শীতে ত্বকে শুষ্কতা বাড়তে থাকে এবং ত্বকের সমস্যা বাড়তে থাকে। পানির অভাবে শরীরে ইলেক্ট্রোলাইটের মাত্রা অনেক কমে যায়। পুষ্টিবিদ নীলাক্ষী তনিমার মতে, শুধু গরমকালে শরীরে পানিশূন্যতার সমস্যা দেখা দেয় তা নয়, শীতকালেও এই সমস্যা থাকে। শরীরে পানির অভাব হলেই শরীরে এর লক্ষণ দেখা দিতে শুরু করে।

-সূত্র : এই সময়

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম