ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

শীতে কাঁপছে নওগাঁ জেলা

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০২৩,  11:01 AM

news image

নওগাঁয় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বইছে ঠান্ডা বাতাস আর ঢেকে আছে ঘন কুয়াশায়, ফলে বাড়ছে শীতের তীব্রতা। শীতের তীব্রতায় যেন কাঁপছে পুরো জেলা। গত দুই দিন থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলেনি নওগাঁয়। ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা  হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্ৰি সেলসিয়াস।  নওগাঁ বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত ৩ দিন থেকেই জেলাজুড়ে এমন ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। এ ঠান্ডার প্রকোপ আরও বেশ কয়েকদিন থাকতে পারে। ঠান্ডায় দিশেহারা হয়ে পড়েছে প্রান্তিক কৃষক। সেই সঙ্গে বিপাকে সাধারণ দিন মজুররা। সকালে যাদের জীবনের তাগিদে উপার্জনের জন্য ঘর থেকে কাজে বের হতে হয় তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে ঠান্ডা জনিত কারণে নওগাঁ সদর হাসপাতালে বৃদ্ধ ও শিশু রোগীদের চাপ বেড়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী। তিনি জানান, হাসপাতালে ডায়রিয়া নিউমোনিয়া জাতীয় রোগীদের চাপ বেড়েছে। ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী হওয়ায় তারা হাসপাতালের মেঝেতে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন। জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় অতি প্রয়োজন ছাড়া ঘর বের না হওয়ার পরামর্শ দেন এ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম