ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৪,  5:03 PM

news image

পৌষের শীতে কাঁপছে দেশ। জবুথবু অবস্থা বিভিন্ন জেলার নিম্ন আয়ের মানুষের। ঘন কুয়াশা, শিশির আর কনকনে ঠাণ্ডার সঙ্গে বইছে হিমেল হাওয়া। শীতের তীব্রতা বেশি হওয়া সূর্যের দেখা মেলেনি ঢাকাসহ অনেক জেলায়। অসুস্থ হয়ে হাসপাতালগুলোতে ভিড় করছেন শিশু ও বৃদ্ধরা। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাত শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দেবে। বইবে মৃদু শৈতপ্রবাহ। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ১৭ জানুয়ারি থেকে মেঘলা আবহাওয়া শুরু হতে পারে। তখন ১৮ ও ১৯ তারিখে দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমে মৃদৃ শৈতপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় শীতজনিত রোগ থেকে রক্ষায় শীতবস্ত্র ব্যবহারের পাশাপাশি চলাফেরায় সকর্ত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের। নিয়ম অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। এ ছাড়া তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম