ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

শীতের তীব্রতা আরও দুই-এক দিন অব্যাহত থাকবে

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জানুয়ারি, ২০২৩,  4:45 PM

news image

দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে, যা আরও দুই-এক দিন অব্যাহত থাকবে। তবে শনিবার (৭ জানুয়ারি) থেকে তাপমাত্রা বাড়তে পারে। এতে শীতের তীব্রতা কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া। তিনি বলেন, শনিবার থেকে শীতের তীব্রতা কিছুটা কমে আসতে পারে। তবে দুই-এক দিন পর আবার শীতের তীব্রতা বাড়তে পারে। এর আগে, চলতি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়াবিদ আজিজুর রহমান বলেন, জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। তিনি বলেন, জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনও কখনও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও জানান আজিজুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম