ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

শীতলক্ষ্যায় তেলবাহী জাহাজের ট্যাংকারে বিস্ফোরণে দগ্ধ ৬

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৩,  11:05 AM

news image

|| ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেলবাহী জাহাজের ট্যাংকারে বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। শনিবার (৩ জুন) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন হুমায়ুন (৫৪), ইমতিয়াজ (৪২), রুবেল (৩৮), সোহেল (৩৮), ইমন (৩৫) ও রাকিব (২৪)। দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা আকবর হোসেন বলেন, রাত দেড়টার দিকে শীতলক্ষ্যা নদীতে আমাদের তেলের ট্যাংকারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ছয় জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম