ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

শীতকালে বিটরুট খাওয়ার উপকারিতা

#

স্বাস্থ্য ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০২১,  12:38 PM

news image

সুপার ফুড হিসেবে বিটরুট গোটা বিশ্বে জনপ্রিয় । এটি এমন একটি সবজি যা কোনো না কোনো উপায়ে শরীরের উপকার করে। বিটরুটে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, ভিটামিন কে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, কপার এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়। শীতে বেশি করে বিটরুট খাওয়ার পরামর্শ দেন। কারণ-

ওজন নিয়ন্ত্রণ : বিটে খুব কম ক্যালরি রয়েছে। ফ্যাট প্রায় নেই বললেই চলে। তাই যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের জন্য বিট খুব ভালো।

রক্তচাপ নিয়ন্ত্রণ : বিটে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকায় এটি শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এতে রক্তনালী প্রসারিত হয়। ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে।

রক্ত পরিশুদ্ধ করে : শরীর থেকে দূষিত পদার্থ বার করার জন্য বিট খুব কার্যকর। অনেক গবেষণায় দেখা গেছে, বিট রক্তে লোহিত রক্তকনিকার সংখ্যা বাড়ায়।

পুষ্টিগুণে ভরপুর : বিটরুটে আয়রন, ফাইবার, পটাশিয়াম, ম্যাঙ্গানিজের মতো নানা জরুরি পুষ্টিগুণ রয়েছে। এ কারণে নিয়মিত বিট রাখলে তা শরীরের যত্ন নেবে।

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর: বিটের মধ্যে বিটানিন থাকায় এটি দেখতে লাল। বিটানিন এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্টও যা শরীরের জন্য যথেষ্ট উপকারী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম