ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

শীতকালীন ঝড় ‘ডেভিন’-এর তাণ্ডব: যুক্তরাষ্ট্রে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৫,  5:06 PM

news image

শীতকালীন ঝড় ‘ডেভিন’র প্রভাবে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ায় ছুটির মৌসুমে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদামাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যমতে, শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, যুক্তরাষ্ট্রে প্রবেশকারী কিংবা যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে যাওয়া মোট ১ হাজার ৫৮১টি ফ্লাইট বাতিল এবং ৬ হাজার ৮৮৩টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। উল্লেখ্য, ফ্লাইটঅ্যাওয়ার বিশ্বের সবচেয়ে বড় ফ্লাইট ট্র্যাকিং ডেটা কোম্পানি হিসেবে পরিচিত। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করে জানায়, শীতকালীন ঝড় ডেভিনের কারণে ভ্রমণের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সূত্র: আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম