ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

শিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের

#

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৬,  7:59 PM

news image

দেশে বাড়তে থাকা শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাকে ভয়াবহ নৈতিক অবক্ষয়ের ফল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসব ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিনের সামাজিক অবক্ষয়, দায়িত্বহীনতা ও মানবিক মূল্যবোধের পতনের কারণেই এমন অপরাধ বাড়ছে। মির্জা ফখরুল বলেন, শুধু আইন বা সরকারের উদ্যোগ দিয়ে এই সমস্যা মোকাবিলা সম্ভব নয়। এজন্য প্রয়োজন শক্তিশালী সামাজিক আন্দোলন। পরিবার, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম ও সমাজের সব মানুষকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, শিশুদের মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর প্রতি সম্মান শেখাতে হবে। নিরাপদ বাংলাদেশ গড়তে শিশুদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানে দেশের ভবিষ্যৎকে নিরাপদ করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম