ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

শিশু ও প্রসূতি হাসপাতালে হামলা ‘যুদ্ধাপরাধ’ : জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ, ২০২২,  10:15 AM

news image

মারিউপলের শিশু ও প্রসূতি হাসপাতালে বুধবারের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মারিউপল শহরের ওই শিশু ও প্রসূতি হাসপাতালে রাশিয়ার বিমান হামলা কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। কিয়েভ থেকে দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়ান ফেডারেশন কী ধরনের দেশ, হাসপাতাল ও প্রসূতি হাসপাতালকে ভয় পায় এবং সেগুলো ধ্বংস করে? তিনি বলেন, প্রসূতি হাসপাতালে কেউ কি রুশ নেতাদের গালাগালি করেছে? এটা কি ছিল? এটা কি হাসপাতালের 'ডিনাজিফিকেশন' (নাৎসিবাদের প্রভাব মুক্তকরন) ছিল? জেলেনস্কি বলেন, এটি নৃশংসতা।

হানাদাররা মারিউপলে যা করছে, তা ইতোমধ্যে নৃশংসতাকে ছাড়িয়ে গেছে। তিনি বলেন, রাশিয়ার এই যুদ্ধাপরাধের নিন্দা জানাতে আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রসূতি হাসপাতালে হামলা ‘চূড়ান্ত প্রমাণ... ইউক্রেনে গণহত্যা সংঘটিত হচ্ছে’, বলেন জেলেনস্কি। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের ২০ লাখ ১১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৪৭৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সংস্থাটি বলেছে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি।- সূত্র : বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম