ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান ‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা’ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: ডিএসসিসি প্রশাসক চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

শিশুকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৬,  11:00 AM

news image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আট বছরের এক শিশুকে যৌন হয়রাণির অভিযোগে মো. শাহ আলম (৩৮) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের একটি মাদ্রাসার পরিত্যক্ত ভবনে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত শাহ আলম ওই এলাকার স্থানীয় বাসিন্দা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার শিশুটি বাড়ি থেকে বের হয়ে শিক্ষকের কাছে পড়তে যাচ্ছিলো। পথে অভিযুক্ত শাহ আলম শিশুটিকে ডেকে নিয়ে একটি পরিত্যক্ত মাদ্রাসা ভবনের বারান্দায় নিয়ে যায়। সেখানে তিনি শিশুটিকে দোকান থেকে খাবার কেনার জন্য ১০ টাকা দেন। এসময় শিশুটির শরীরের স্পর্শকাতর স্থান স্পর্শ করছিলেন। 


এসময় মো. সাদ্দাম নামের স্থানীয় আরেক যুবক বিষয়টি দেখতে পেয়ে আশপাশের বাসিন্দাদের ডেকে আনেন। পরে অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন।


কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দীন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শাহ আলমকে গ্রেফতার করে প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে শিশুটির বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম