ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সঙ্গে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৫,  5:04 PM

news image

ফাল্গুনের শেষদিকে এসে বেড়েছে ভ্যাপসা গরমের অনুভূতি। সঙ্গে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। এই অবস্থায় চলতি মার্চ থেকে মে নাগাদ দেশে অন্তত ৮ দিন বজ্র ও শিলাবৃষ্টি ছাড়াও ৩ দিন কালবৈশাখীর পাশাপাশি ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়ও। সেই সঙ্গে এই সময়ে দেশে ৪ থেকে ৭টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ৩ মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মার্চ থেকে আগামী মে পর্যন্ত সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই সময়ে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এই ৩ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে মার্চ থেকে আগামী মে নাগাদ দেশে ৫ থেকে ৮ দিন হালকা অথবা মাঝারি ধরনের বজ্র ও শিলাবৃষ্টিসহ ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই তিন মাসে দেশে ৪ থেকে ৭টি মৃদু (৩৬-৩৭.৯° সে.) অথবা মাঝারি (৩৮-৩৯.১° সে.) ধরনের এবং ২ থেকে ৪টি মাঝারি (৩৮-৩৯.৯° সে.) থেকে তীব্র (৪০-৪১.১° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম