ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

শিরোপা হারিয়ে ‘চোকার্সই’ রয়ে গেলো দক্ষিণ আফ্রিকা

#

স্পোর্টস ডেস্ক

৩০ জুন, ২০২৪,  5:04 PM

news image

চাপে ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা এই কথাটি অনেক আগে থেকেই চাউর ছিল। কথাটি যে স্রেফ কথার কথা নয় তা আরও একবার প্রমাণিত হলো। ২৪ বলে ২৬ রান, এখান থেকে শেষ পর্যন্ত ৭ রানের হার এ যেন আফ্রিকার সমর্থকদের বিশ্বাস হচ্ছে না, হওয়ারও কথা নয়।  ৩২ বছর ধরে অধরা আইসিসির মেগা ইভেন্টের ট্রফি। সেমিফাইনালের গণ্ডি পেরিয়ে কখনো ওঠা হয়নি ফাইনালে। যার ফলে চোকার্স অপবাদ সেঁটে গিয়েছিল তাদের নামের পাশে। সেই দক্ষিণ আফ্রিকা এবার ইতিহাস গড়ে ফাইনালে নাম লেখায়। মনে হচ্ছিল, এবারই বুঝি ঘুচবে তাদের আজন্ম আক্ষেপ। বিশ্বচ্যাম্পিয়নদের তালিকায় নাম লেখাবে প্রোটিয়ারা। শেষ পর্যন্ত এমনটা হলো না।  ফাইনালে এসে তীরে এসে তরি ডোবালো দক্ষিণ আফ্রিকা, হারতে হলো ভারতের কাছে। ৬ উইকেট হাতে রেখেও ২৪ বলে মাত্র ২৬ রান নিতে করতে ব্যর্থ তারা। চোকার্স অপবাদটাই যেন আরও একবার সত্যি হিসেবে প্রমাণ করলো তারা। এবারের আসরে দক্ষিণ আফ্রিকা টানা আট ম্যাচে জয় তুলে ফাইনালে আসে। চ্যাম্পিয়ন হতে পারলে পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপাজয়ের কীর্তি গড়তো।  ১৯৯২ সালে প্রথম বিশ্বকাপের সেমিফাইনাল দিয়ে শুরু এরপর মাঠ বদলেছে, প্রতিপক্ষ বদলেছে। কিন্তু ভাগ্যতে পরিবর্তন হয়নি প্রোটিয়াদের। দক্ষিণ আফ্রিকা বুঝল এবং বুঝালো চাপের মুখে ভেঙে পড়ার অতীত ইতিহাস পাশ কাটিয়ে যাওয়া এতটা সহজ নয়। ওয়ানডে বিশ্বকাপে পাঁচবার, টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার মোট সাতবার সেমিফাইনাল থেকে কেঁদে বিদায় নিতে হয়েছিল। এবার স্বপ্ন ভাঙলো শিরোপা থেকে হাতছোঁয়া দূরত্বে থেকে। এই দুর্ভাগ্য যেন কাটার নয়!

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম