ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

শিরোপা ট্রফি নিয়ে ঢাকায় ফিরেছেন চ্যাম্পিয়ন মেয়েরা

#

ক্রীড়া প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২২,  9:17 PM

news image

সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বাঘিনীদের বহন করা ফ্লাইটটি। এদিকে, তাদের বরণ করে নিতে ব্যাপক আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতোমধ্যে ছাদখোলা বাসেরও ব্যবস্থা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ ছাড়াও উদযাপনের জন্য সেখানে স্টিকার, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রয়েছে। বিমানবন্দরে নামার পর ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাফের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত ১৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়ে সানজিদা-কৃষ্ণা রানিদের মাথায় উঠেছে প্রথমবারের মতো শিরোপার মুকুট। বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বড় অর্জন এটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম