ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

শিবচরে ডাকাত সন্দেহে ৪ জনকে গণপিটুনি

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মার্চ, ২০২৫,  10:18 PM

news image

মাদারীপুরের শিবচরের ডাকাত সন্দেহে চার ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে খবর পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রোববার ভোরের দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে ছুরি, চাকু উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার মোল্লারহাটের কাচনা এলাকার মৃত সিরাজ মীরের ছেলে সোহরাব মীর (২৫), নুরু মীরের ছেলে মেহেদী মীর (২৪), ভান্ডারখোলা এলাকার মৃত শাহজাহান শেখের ছেলে বশির শেখ (২৮) এবং নগরকান্দি এলাকার কবির শেখের ছেলে রাজু শেখ (২৮)। জানা গেছে, রোববার ভোররাতের দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে একটি অ্যাম্বুলেন্স থেকে চারজন ব্যক্তি নামেন। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের নাম-পরিচয় জানতে চান। এক পর্যায়ে চারজনের কথাবার্তায় অসংলগ্নতা মনে হয় স্থানীয়দের। কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে চারজনের একজন ছুরি বের করে আঘাত করার চেষ্টা করেন। এসময় আশপাশের লোকজন চিৎকার দিলে স্থানীয়রা এসে ৪ জনকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম