ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

শিগগিরই নরসিংদীর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী নামবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিনিধি

১০ ডিসেম্বর, ২০২৫,  2:21 PM

news image

সন্ত্রাসী নিয়ন্ত্রণে শিগগিরই নরসিংদীতে যৌথবাহিনী নামানো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে নরসিংদীতে জেলা কারাগার  পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘নরসিংদীর সবচেয়ে বড় সমস্যা রায়পুরায় যৌথ অভিযান পরিচালনা করা হবে। এখানে সন্ত্রাসীদের আড্ডা অনেক বেশি ও হাতিয়ার রয়েছে। তাই এখানে সেনাবাহিনী, র‌্যাব পুলিশসহ সকল বাহিনীর সমম্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে। বর্তমানে টেটাঁ আপডেট হয়ে হাতিয়ারে পরিণত হয়েছে। এদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।’  স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘১৯ জুলাই জেলখানা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলে সব কয়েদি পালিয়ে যায়। এদের মধ্যে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে, আবার অনেককে গ্রেপ্তার করা হয়েছে। জেলখানায় লুট হওয়া অস্ত্রের মধ্যে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। কয়েদিদের মধ্যে বেশিরভাগ মাদকের আসামি। এই মাদক নির্মূলে কাজ করতে হবে। আর মাদকের জন্য বিশেষ কারাগার গড়ে তোলা হবে।’ এ সময় নরসিংদী পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে নরসিংদী পুলিশ লাইনসের ক্যান্টিন, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে তিনি নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম