ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

শিগগিরই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৩,  1:51 PM

news image

শিগগিরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি এ কথা বলেন। এর আগে আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বঙ্গভবনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বধীন কমিশন। এরপর দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শুরু হয়। এতে সিইসি ছাড়াও চার জন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। ইসি সূত্র জানিয়েছে, গত ৫ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বধীন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, পরে তা পিছিয়ে ৯ নভেম্বর নির্ধারণ করা হয়। এদিকে গতকাল বুধবার দুপুরে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেছিলেন,

‘আমার দৃষ্টিতে, আমি মনে করি, সম্পূর্ণরূপে তফসিল ঘোষণা করার মতো অবস্থান রয়েছে। নির্বাচন কমিশন সংবিধানের আওতায় যে সময়সীমা রয়েছে, তার ভেতরে নির্বাচন করতে বদ্ধপরিকর ইসি।’ ভোটের পরিবেশ অনুকূলে রয়েছে কি না, এমন এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এ বিষয় কমিশনই ভালো বলতে পারবেন।’ ভোটের পরিবেশ নিয়ে ইসি সচিবলায়ের ভাবনা কী, এই প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, ‘তফসিল ঘোষণা করার মতো অবস্থা রয়েছে।’ যদিও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল একাধিবার বলেছেন, ‘মতপার্থক্য থাকার কারণে নির্বাচনি পরিবেশ পুরোপুরি অনুকূলে নয়। তবে অচিরেই এই মতপার্থক্য দূর হবে এবং সকল রাজনৈতিক দল নির্বাচনে আসবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমরা বলেছি-যদি নির্বাচন অংশগ্রহণমূলক হয়, তাহলে চমৎকার প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই লক্ষ্যে আমাদের পুরো প্রস্তুতি রয়েছে।’ জানা গেছে, সংসদ নির্বাচনের প্রায় সব কার্যক্রম সম্পন্ন করেছে ইসি। ইতোমধ্যে ৩০০ আসন ভিত্তিক ভোটার তালিকাও চূড়ান্ত করা হয়েছে। এখন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে তফসিল। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন সম্পন্ন করবে ইসি। সংবিধান অনুযায়ী, গত ৩১ অক্টোবর থেকে সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আগামী ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম