ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত না বদলালে কঠোর কর্মসূচি ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম জ্বালানিসংকটে দেশে রেকর্ড লোডশেডিং তারা যা বলে আমি তাই করি: ট্রাম্প ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১২ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী

শিগগিরই চালু হচ্ছে ঢাকা-শিলিগুড়ি রেল পরিষেবা: শ্রিংলা

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২১,  2:15 PM

news image

শিগগিরই বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির মধ্যে রেল পরিষেবা চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। গতকাল রবিবার দার্জিলিংয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘দুই শহরের মধ্যে রেল পরিষেবা চালু করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। সে বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে।’

খবর হিন্দুস্তান টাইম'স। দার্জিলিঙে সমাজসেবা সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব রেল পরিষেবা শুরুর পরিকল্পনা করা হচ্ছে। ইতোমধ্যে হলদিবাড়ি-চিলাহাটি রেল পরিষেবা শুরু হয়ে যাওয়ায় আরও সুবিধা মিলবে।’ ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রচুর সুবিধা হবে।’ তিনি বলেন, ‘প্রাথমিকভাবে শিলিগুড়ি এবং ঢাকার মধ্যে শুরু হবে পণ্যবাহী রেল পরিষেবা। তারপর প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবাও শুরু করা হবে।’ উল্লেখ্য, চলতি বছরের ১ আগস্ট থেকে চিলাহাটি থেকে হলদিবাড়ি পর্যন্ত পণ্যবাহী ট্রেনের পরিষেবা শুরু হয়। ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর এই রেললাইনটি বন্ধ ছিল।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম