ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে

#

২১ জুন, ২০২৬,  5:48 PM

news image

ফয়জুল ইসলামঃ শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। রবিবার দুপুরে সাভার মডেল কলেজ মিলনায়তনে এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান। 

তিনি এসময় আরো বলেন, বিগত সরকারের আমলে স্কুল কলেজের কমিটি গুলোতে গায়ের জোরে অনেকেই দায়িত্ব পালন করেছে। ক্লাস টেন পাশ করলেই কেউ সভাপতি হতে পারে না। উচ্চশিক্ষার জন্য শিক্ষকদের ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে, ক্লাসরুম মাল্টিমিডিয়া করা হলে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারবে বলেও মনে করেন তিনি।

এর আগে সাভার মডেল কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেনের এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, দেশ গঠনে সাভার মডেল কলেজের শিক্ষার্থীরা আগামী দিনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে। নীতি- নৈতিকতা ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে। বাবা-মাকে সর্বদা সম্মান করবে এবং বড় হয়ে দেশ ও জাতি গঠনে দেশের মধ্যে অবস্থান করার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিটি ইউনিভার্সিটির উপ-উপচার্য অধ্যাপক কাজী শাহাদাত কবির, সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর সহধর্মিনী সাবিনা সিদ্দিকা রিতা, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাভার মডেল কলেজ ট্রাস্টের সদস্য হাসান মাহবুব মাস্টার, এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, পৌরসাভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহমান, সাভারের বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুর রহমান অভি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক আব্দুল কাদের প্রমুখ। 

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে রাখেন সহকারী অধ্যাপক মোঃ মনসুর আলী এবং বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী জান্নাতুল মাওয়া। এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাজিফা নাওয়ার, আল সাফায়াত সাইবির প্রমুখ। 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রিড়া প্রেিযাগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম