ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ নম্বরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল ঢাকায় কমে যাচ্ছে বাসের রুট, ৯৮ থেকে হচ্ছে ৩২ চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে শতভাগ ফেল করা কলেজ নিয়ে পরিকল্পনা কী, জানালেন শিক্ষামন্ত্রী এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত অকৃতকার্যদের পরীক্ষা ১ মাসের মধ্যে: মাহদী আমিন এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা পাসের হার কমলো ৬.৭১ শতাংশ কাল থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে আহত ২২ জন ঢামেকে ভর্তি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২২,  8:21 PM

news image

রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইট পাটকেলের আঘাতে আহত অবস্থায় ২২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা ১১ টার দিকে ইট পাটকেলের আঘাতে আহত ২২ জনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়। তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন। আহতরা হলেন- মো. সাজ্জাদ হোসেন (২৫), মো. সেলিম মিয়া (৪০), মো. রাজু (১৮), মো. কাওছার আহমেদ (১৮), মো. আপেল (১৬), মো. সাগর (১৮), মো. রাসেল(১৫), মো. রাহাত (১৯) ও মো. আলী (২২)। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ২২ জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তারা ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম