ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

শিক্ষার্থীদের ভিসা বন্ড দিতে হবে না: মার্কিন দূতাবাস

#

২০ জানুয়ারি, ২০২৬,  3:54 PM

news image

বাংলাদেশের নাগরিকদের মধ্য থেকে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের (বি১/বি২) ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে এ শর্ত প্রযোজ্য হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয়। কেবলমাত্র প্রযোজ্য ক্ষেত্রে ব্যবসা বা পর্যটন (বি১/বি২) ভিসা আবেদনকারীদের বন্ড পরিশোধ করতে হবে। যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য https://bd.usembassy.gov/visas/ এই ওয়েবসাইট দেখার অনুরোধ করেছে দূতাবাস। এর আগে সোমবার এক বার্তায় দূতাবাস জানায়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। দূতাবাস জানায়, তবে ২১ জানুয়ারি ২০২৬-এর আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই নতুন শর্ত প্রযোজ্য হবে না। দূতাবাস আরও জানায়, সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ড পরিশোধ করবেন না। আগাম বন্ড পরিশোধ করলে, তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। এছাড়া তৃতীয় পক্ষের ওয়েবসাইটের মাধ্যমে অর্থ লেনদেনকে প্রতারণামূলক হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম