ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে হবে: হুইপ ইকবালুর রহিমএমপি

#

নিজস্ব প্রতিনিধি

২৮ মে, ২০২২,  2:24 PM

news image

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ক্ষুদ্র নৃ গোষ্ঠী দেশের উন্নয়নের ধারাবাহিকতার একটি অংশ উল্লেখ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল জাতিকে শিক্ষার আলোয় আলোকিত করে দেশকে বিশ্বের দরবারে শিক্ষিত দেশ হিসেবে পরিচিত করছে। শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন হতে পারে না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল জাতিকে শিক্ষার আলোয় আলোকিত করে দেশের মানব সম্পদকে শক্তিশালী করে গড়ে তুলতে চায়। শিক্ষাখাতে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে। নতুন প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে উল্লেখ করে আরও বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে। তাদেরকে আধুনিক যুগপোযোগি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ছাত্র-ছাত্রীদের জ্ঞান-বিজ্ঞান, নীতি-নৈতিকতার শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। তিনি বলেন, ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিক্ষার্থীরা এদেশের সম্পদে পরিনত হচ্ছে। তারা আজ রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন কাজে নিয়োজিত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ পরিনত করতেই শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাই দেশে শিক্ষার হার বিগত সরকারের চেয়েও বেশি। ২৮ মে শনিবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ৩ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর সদরের উত্তর গোশাইপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীতসহ চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসুচীর ২০২১-২০২২ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও বাইসাইকেল বিতরনী অনুষ্ঠানে পৃথক পৃথক বক্তব্যে এসব কথা বলেন। পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষাপ্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহীনুর ইসলাম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জো¯œা, দিনাজপুর জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক তৈয়ব চৌধুরী, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, কাউন্সিলর আব্দুল হানিফ দিলন, আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম রাকি, কাশেম আলী, রায়হান কবীর, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, শহর যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম রমজান, উত্তর গোশাইপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ, প্রধান শিক্ষক সালাতে আরা বিনতে মনছুর, কোতয়ালী ওসি মোজাফফর হোসেন প্রমুখ। ১৭৫ জন শিক্ষার্থীদের মাঝে ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান ও ৩০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম