ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চায় না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৪,  7:56 PM

news image

শিক্ষার্থীদের আন্দোলনে বর্তমান সরকার কোনোভাবে কঠোর হতে চায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও ক্ষোভ প্রকাশ করতে পারে। কিংবা আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না। আমরা চাই শান্তিপ্রিয় সমাধান। এরপর কৃষকদের উদ্দেশে তিনি বলেন, কৃষকদের চিন্তার কোনো কারণ নেই; পর্যাপ্ত পরিমাণ সার ও বীজ মজুত আছে। আমরা সব সময় কৃষকদের পাশে থেকে এই বছর বোরো ধান ঘরে তুলবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম