ঢাকা ০৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে উপকূলীয় স্থাপনায় মার্কিন হামলা ইউরোপের বুকে প্রথম বাংলাদেশের জয় শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না: তথ্য উপদেষ্টা দেশজুড়ে বৃষ্টির আভাস ঢাকা দক্ষিণ সিটির ২৮টি ওয়ার্ড ডেঙ্গুর জন্য অধিক ঝুঁকিপূর্ণ এবার ডেঙ্গু আক্রান্তদের রক্তক্ষরণের শঙ্কা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী দেশের বাজারে সোনার দামে বড় পতন কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ অনিশ্চয়তার মধ্যেই নতুন পে-স্কেল নিয়ে মিলল বড় সুখবর

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

#

নিজস্ব প্রতিনিধি

০৯ মার্চ, ২০২৫,  11:09 AM

news image

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে মোজাম্মেল হক মানিক নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ওই শিক্ষার্থী ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  শনিবার (৮ মার্চ) সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে মাদারগঞ্জ কচুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর পরিবার অভিযোগ করেন। পরে বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত সেই শিক্ষককে আটক করেপুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। ভূক্তভোগীর পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়- বিদ্যালয় বন্ধ থাকলেও ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোজাম্মেল হক মানিক স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো প্রাইভেটে যায় ভুক্তভোগী এই শিক্ষার্থী। এসময় সুযোগ বুঝে ৫ম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে হিংস্র আচরণ করে ওই শিক্ষক। বিষয়টি অবগত হওয়ার পরে হাসপাতালে সেই শিশু ও শিশুর পরিবারের সাথে দেখা করতে আসেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এসময় তিনি বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর শান্তির ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। সেই সাথে শিশুটির সার্বিক চিকিৎসার সমস্ত খরচ বহনের আশা দেন। অন্যদিকে, হাসপআতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়ন্ত কুমার সাহা বলেন, ধর্ষণের অভিযোগে একটি শিশুকে আমরা হাসপাতালেr গাইনী বিভাগে ভর্তি করি। তাকে চিকিৎসা দিয়ে তার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। রিপোর্টগুলোর আসার পর আমরা আসলে নিশ্চিত হতে পারবো যে এটি আসলেই ধর্ষণ কি না। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালে পরিদর্শন করতে এসে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, একটা সভ্য সমাজে এ ধরণের আচরণ যারা করতে পারে তারা আসলে মানুষের কাতারে পড়ে না। ধর্ষক ব্যক্তি যে দলেরই হোক না কেন অথবা যত বড়ই নেতা হোক না কেন অন্যায়কারীকে আমরা কেউই প্রশ্রয় দেব না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম