ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষককে মারধরের ঘটনায় যুবদল নেতা রনিকে বহিষ্কার

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২৫,  12:23 PM

news image

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সহাকারী শিক্ষক বশির উদ্দিনকে অফিস কক্ষ থেকে তুলে নিয়ে মারধর করার অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রনি উপজেলার আটাবহ ইউনিয়নের জালশোকা গ্রামের আজিবরের ছেলে। রোববার (১২ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত নেতৃৃবৃন্দের কোনো অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উল্লেখ্য, রোববার (১২ জানুয়ারি) সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে বশির উদ্দিন ও প্রধান শিক্ষক আনন্দ কুমার গল্প করছিলেন। গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, যুবদল কর্মী রাকিব হাসানসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করেন। তারা ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক বসির উদ্দিনকে জোর করে ধরে বিদ্যালয়ের প্রধান ফটকে নিয়ে যান। সেখানে এলোপাতাড়ি মারধর করা হয়। তখন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিসহ তার ১৫-২০ জন সহযোগী উপস্থিত ছিলেন। শিক্ষককে রক্ষা করতে গেলে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রিজভী আহমেদ সজিবকেও মারধর করা হয়। পরে বিদ্যালয়ের দপ্তরিসহ স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিক্ষককে মারধরের ঘটনা বিভিন্ন অনলাইন মিডিয়ায় প্রকাশ হওয়ার পর সোশাল মিডিয়ায় ভাইরাল হয় এবং নিন্দার ঝড় উঠে। সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয় চাপা ক্ষোভ। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন সচেতন মহল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম