ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

শিংনগর সীমান্তে ‘বিএসএফের’ গুলিতে বাংলাদেশি যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩১ আগস্ট, ২০২২,  12:21 PM

news image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ পাওয়া গেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের। নিহত বাংলাদেশির নাম ভদু (৩০)। তিনি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া সাহাপাড়ার তাজির উদ্দিন তাজুর ছেলে।

গুলিবিদ্ধ ওহিদুল ইসলাম (২৩) মুন্সিপাড়া মাওলানাপাড়ার আজিজুল ইসলামের ছেলে। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। স্থানীয় ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম জানান, ‘ভদু রাজমিস্ত্রির কাজ করতেন। তিনি গরু আনতে গেলেন, নাকি অন্য কারণে সেখানে গেলেন বলতে পারছি না।’ তিনি বলেন, ‘শুনেছি বিএসএফের গুলিতে মারা গেছেন ভাদু। ভাদুর মরদেহ কোথায় আছে বলতে পারছি না।’এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ক্ষুদে বার্তায় তিনি পরে কথা বলবেন বলে জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম