ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

শাহ আমানত বিমানবন্দরে দুইদিনে সচল ৩২ ফ্লাইট

#

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২৬,  4:56 PM

news image

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার অবসানে যুদ্ধবিরতি ঘোষণার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ফের স্বাভাবিক হতে শুরু করেছে। দীর্ঘ স্থবিরতা কাটিয়ে গত মঙ্গলবার ও বুধবার (১৪ ও ১৫ এপ্রিল) দু’দিনে ৩২টি আন্তর্জাতিক ফ্লাইট সফলভাবে ওঠানামা করেছে। ​বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গল ও বুধবার সারাদিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্য থেকে ১৭টি যাত্রীবাহী এরাইভাল (আগত) ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং ১৫টি ডিপার্চার (বহির্গামী) ফ্লাইট বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই, শারজাহ ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরেছে। ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করলেও কারিগরি ও শিডিউল জনিত কারণে গত দুই দিনে মোট ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ২টি ও ১টি বহির্গামী ফ্লাইট। এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আগত ও বহির্গামী ২টি ফ্লাইট। সালাম এয়ারের মাস্কাট রুটের ২টি ফ্লাইট। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধাবস্থার কারণে বিমানবন্দরে বড় ধরনের শিডিউল বিপর্যয় ঘটেছিল। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। তবে ২৮ ফেব্রুয়ারি থেকে বুধবার পর্যন্ত এই যুদ্ধাবস্থার প্রভাবে শাহ আমানত বিমানবন্দরে সর্বমোট ৩১৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে সব এয়ারলাইনসের ফ্লাইট শিডিউল শতভাগ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, যা প্রবাসীদের যাতায়াতের ভোগান্তি লাঘব করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম