ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার কালিয়াকৈরে সেই কারখানায় পানি পান করে আবারও হাসপাতালে শ্রমিকরা দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে দেশের বাজারে সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমলো নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার পদের লোভ দেখিয়ে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা এনসিপি নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন গতি, সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত পঞ্চগড়ে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়া সেই চার আসামি গ্রেফতার স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

শাহ আমানতে ৪ কেজি ওজনের স্বর্ণসহ যাত্রী আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০২১,  12:20 PM

news image

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি ১০০ গ্রাম ওজনের সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও এনএসআই।

জব্দকৃত স্বর্ণের দাম আনুমানিক প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। চট্টগ্রাম বিমানবন্দরে পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে বাংলাদেশ বিমানের যাত্রী মো. সোহেল অবৈধভাবে স্বর্ণগুলো নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও শুল্ক গোয়েন্দা অভিযান চালিয়ে স্বর্ণের বার জব্দ ও সোহেলকে আটক করেছে। জানা গেছে, সোহেলের কাছ থেকে ২৬টি স্বর্ণের বার, স্বর্ণের পাত ও স্বর্ণালংকার পাওয়া গেছে। আটক সোহেলের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম