ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

শাহরুখ-ঘনিষ্ঠের সঙ্গে প্রেম ঋতাভরীর

#

বিনোদন ডেস্ক

০২ নভেম্বর, ২০২৪,  5:03 PM

news image

বেশ কিছু দিন আগে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী জানিয়েছিলেন, তিনি প্রেম করছেন। তার প্রেমিক নাকি মুম্বাইয়ের বাসিন্দা। ‘বহুরূপী’ ছবির গানমুক্তির অনুষ্ঠানে নিজেই সে কথা স্বীকার করেন অভিনেত্রী। কিন্তু কে তিনি, কী তার পরিচয়, সেসব খোলাসা করতে চাননি ঋতাভরী। এবার আলোর উৎসবে নিজের প্রেমিককে প্রকাশ্যে আনলেন তিনি। 

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েক দিন ধরেই চলছে জল্পনা। মনোবিদ চিকিৎসকের সঙ্গে প্রেম ভাঙার পর নাকি মুম্বাইয়ের খ্যাতনামা এক লেখকের সঙ্গে প্রেম করছেন ঋতাভরী। এবার সেই খবরে সিলমোহর দিলেন অভিনেত্রী।

বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’-এর ছবির সংলাপ লেখক। তার সঙ্গেই প্রেমের সম্পর্কে সিলমোহর দিলেন ঋতাভরী। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সুমিত অরোরার সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী ঋতাভারী ক্যাপশনে লিখলেন— ‘শুভ দীপাবলি’। 

সুমিত অরোরা বলিবাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির সংলাপ লেখক। এ ছাড়া সোনাক্ষী সিনহা অভিনীত ‘দাহাদ’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সংলাপও তিনি লিখেছেন। 

২০২৩ সাল থেকে এ লেখকের প্রায় সব ছবিতেই ধারাবাহিকভাবে মন্তব্য করেছেন অভিনেত্রী। সেখানেই লেখককে কখনো ‘বেবি’ বলে সম্বোধন করেছেন, আবার কখনো লিখেছেন— ‘তুমি আমার হিরো’।

যদিও একসময় মনোবিদ তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিপুল আলোচনা হয় টালিউডে। সেই সম্পর্ক যখন প্রায় বিয়ের দিকে এগিয়ে যায়, সেই সময় অভিনেত্রী জানান— বিয়ে নয়; তিনি কাজে মন দিতে চান। তাই চিকিৎসকের সঙ্গে প্রেম ভেঙে যায় তার। কিন্তু সম্পর্কে কোনো তিক্ততা রাখেননি তিনি। বরং বন্ধুত্ব রেখে দিয়েছেন যত্নে। এবার অতীতকে পেছনে ফেলে নতুন প্রেমের সফর শুরু করছেন ঋতাভরী!

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম