ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে পথশিশুকে ধর্ষণ, আটক ১

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৫,  10:12 PM

news image

রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশনের নিচে (১০) বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশন বারডেম হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালে আরেক পথশিশু মোবারক জানায়, ওই শিশু শাহবাগ এলাকায় ফুলের মালা বিক্রি করে। রাতে মেট্রো স্টেশনের নিচে শিশুটির চিৎকার শুনে লোকজন জড়ো হয়। সেখানে গিয়ে দেখি ওই শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর ওই ছেলেকে লোকজন ধরে রেখেছে। তবে ওই শিশুটির ব্যাপারে বিস্তারিত জানাতে পারেনি মোবারক। রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার এক পথশিশুকে উদ্ধার করা হয়। এই ঘটনায় রায়হান (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, রায়হান ওই শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে একটি কুড়েঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে রায়হানকে আটক করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম