ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

শাহবাগে জনস্রোত, ছাত্রদলের সমাবেশ শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২৫,  10:22 PM

news image

বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর শাহবাগের জনস্রোতে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু হয়েছে। এরই মধ্যে শাহবাগের চারপাশের রাস্তা কানায় কানায় পূর্ণ হয়েছে ছাত্রদলের সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের পদচারণায়। রোববার (৩ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হঠাৎ বৃষ্টি হয়। এতে কিছু নেতাকর্মী ছোটাছুটি শুরু করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীদের অবস্থানের নির্দেশ দিলে তারা সেখানে অবস্থান করেন। মাইকে রাকিবকে বলতে শোনা যায়, যত ঝড়-বৃষ্টিই আসুক না কেন, আমরা সমাবেশস্থল থেকে সরে যাবো না। সবকিছু উপেক্ষা করেই সমাবেশ সফল করবো।  জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। আরও বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম