ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

শাহজাহানপুরে রেলওয়ে কলোনি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২৩,  10:40 AM

news image

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনি থেকে দীন ইসলাম (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। শাহজাহানপুর থানার উপরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে শ্রমিক ইউনিয়নের পরিত্যক্ত একটি ক্লাবের ভেতর দীর্ঘদিন ধরে থাকতেন ওই ব্যক্তি। তিনি ভবঘুরে প্রকৃতির। সোমবার রাতে খবর পেয়ে ক্লাবটির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ওই ব্যক্তির সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম দীন ইসলাম, বাবার নাম বাদশা মিয়া বলে জানা গেছে। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মরগাং গ্রামে। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তিনি স্ট্রোকের রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম