ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

শাহজালাল বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণসহ বিমানকর্মী আটক

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২২,  12:26 PM

news image

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) এক কর্মীকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। এ সময় মো. আব্দুল আজিজ আকন্দ নামের ওই কর্মীর কাছ থেকে প্রায় আট কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। বুধবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে মো. আব্দুল আজিজ আকন্দকে আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। কাস্টম হাউসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারে কর্মরত একজনের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে বলে খবর পায় কাস্টম কর্মকর্তারা। খবর পেয়ে তাঁরা দুপুর ১টার দিকে ক্যাটারিং সেন্টারে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েন। এরপর জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-এর মাধ্যমে বিমানের ক্যাটারিং সেন্টারে প্রবেশ করে সেখানকার কর্মী আব্দুল আজিজ আকন্দকে আটক করা হয়। তাঁর শরীরের বিভিন্ন অংশ থেকে প্রায় আট কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আব্দুল আজিজ আকন্দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কাস্টম কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম